1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত নসিমন চালক - দৈনিক আমার সময়

নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত নসিমন চালক

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নড়াইল সদর উপজেলার নড়াইল মাগুর মহাসড়কের সরকারি মহিলা কলেজের সামনে  অটোভ্যানের সাথে গরু বোঝাই নসিমনের (ইঞ্জিন চালিত অবৈধ যান) মুখোমুখি সংঘর্ষে মো. জামিরুল খাঁ (৫০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।

২৪ এপ্রিল (শুক্রবার) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো.জামিরুল খাঁ উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের খোকা খাঁ এর ছেলে। তিনি পেশায় নসিমন চালক বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নসিমন চালক জামিরুল খাঁ নামে ওই ব্যক্তি সদর উপজেলার মাইজপাড়া পশুর হাট থেকে তার চালিত নসিমনে গরু বোঝাই করে নড়াইল শহরের দিকে আসছিলেন। প্রতিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক অটোভ্যানের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক জামিরুল খাঁ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com