1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে সরদার ফিলিং স্টেশন থেকে ডিজেল নিয়ে ফেরার পথে মহিলার মৃত্যু - দৈনিক আমার সময়

নড়াইলে সরদার ফিলিং স্টেশন থেকে ডিজেল নিয়ে ফেরার পথে মহিলার মৃত্যু

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
নড়াইলে জোড়া পাম্প নামে পরিচিত সরদার ফিলিং স্টেশন থেকে ডিজেল নিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী নেগম (৫৩) নামে এক বয়স্ক মহিলার  মৃত্যু হয়েছে।
২০ এপ্রিল (সোমবার) সকাল ১১টার দিকে উপজেলার মাছিমদিয়া ধোপাখোলা নামক সরদার ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে তিনি অসুস্থ হন, পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। নিহত লাভলী বেগম পেশায় কৃষাণী ও গৃহিণী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও মৃতের স্বজন সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী লাভলী বেগম সোমবার সকালে শহরের মাছিমদিয়ায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। লাইনে দাঁড়িয়ে থেকে এবং প্রচণ্ড গরমের মধ্যে তিনি ৩ লিটার ডিজেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ভ্যানে করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী শহরের মাছিমদিয়া গ্রামের তামিম বলেন, ওই নারী মাছিমদিয়া পাম্প থেকে তেল নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে অসুস্থ হয়ে পড়লে ভ্যানযোগে জেলা হাসপাতালে নিয়ে যাই, তখনও তিনি জীবিত ছিলেন। চিকিৎসা শুরুর মুহূর্তে তার মৃত্যু হয়। ওই নারীর তিন লিটার তেল আমার কাছে রয়েছে।
লাভলী বেগমের ভাই নাজমুল ইসলাম বলেন, আমার বোন লাভরী বেগম একজন কৃষাণী, দুলাভাই ডাব বিক্রি করে। আপা বোরো ধানে সেচ দেওয়ার জন্য সকাল সাড়ে  ৮টার দিকে ডিজেল আনতে সরদার পাম্পে যান। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ অবস্থায় ৫০ বছর বয়সী ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com