মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ধামরাই উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে দুই শতক জমি ও ঘর দেওয়া হবে।
বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এ উপলক্ষে মঙ্গলবার ( ৮আগস্ট) বিকেলে উপজেলা র নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।তিনি জানান, এ কার্যক্রমের আওতায় দেশব্যাপী ২২ হাজার ১০১টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন,ধামরাই উপজেলায় মোট ৬০০ টি গৃহের মধ্যে ১ম পর্যায়ে ৩৫টি, দ্বিতীয় পর্যায়ে ৩৫,৩য় পর্যায়ে ১৫০ টি এবং চতুর্থ পর্যায়ে(১মধাপে) ২৮৫টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্ত করা হয়েছে।আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে(২য় ধাপ) ৭৫ টি ঘরের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে দলিল হস্তান্তর করবেন এবং অবশিষ্ট ২০টি ঘরের কাজ নির্মাণাধীন রয়েছে পরবর্তীতে হস্তান্তর করা হবে।
এ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ধামরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলায় নির্মিত ৭৫টি ঘরের দলিল সংশ্লিষ্ট উপকারভোগীদের বুঝিয়ে দেওয়া হবে।ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে জমির কাগজপত্র হস্তান্তর করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
Leave a Reply