দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে নির্বাচন ডিউটি’তে মনোনীত বরিশাল মেট্রোপলিটন পুলিশের অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় নগরীর রুপাতলীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে নির্বাচন ডিউটিতে মনোনীত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। এ সময় তিনি নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে বলেন, উৎসবমুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএমপি’র সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্স ও আনসার সদস্যরা।
Leave a Reply