1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দোহারে গুড নেইবরস্ এর আয়োজনে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

দোহারে গুড নেইবরস্ এর আয়োজনে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম,দোহার-নবাবগন্জ (ঢাকা)
    প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
গুড নেইবরস্ বাংলাদেশ দোহার সিডিপি মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরনে “মাষ্টার অফ ওয়ার্ড বেটার লাইফ ফরওয়ার্ড” প্রকল্প বাস্তবায়ন করছে যার লক্ষ্য হচ্ছে দোহারের মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা বিশেষ করে ইংরেজি বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা। তারই ধারাবাহিকতায়  দোহার উপজেলার মোট ১৫ টি  মাধ্যমিক হাই স্কুলে ওয়ার্ড মাস্টার কম্পিটিশন সফলভাবে সম্পন্ন হয়েছে।  উক্ত প্রতিযোগিতায় মোট  ১৫ টি  মাধ্যমিক স্কুলের ৪১৪ জন শিক্ষার্থী স্বতঃস্পূর্তভাবে অংশগ্রহন করেছে এবং প্রতিযোগিতার শেষে প্রত্যেক স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। একইসাথে  দোহার উপজেলার অনন্য সকল মাধ্যমিক হাই স্কুলে এই কর্মসূর্চী পযায়ক্রমে বাস্তাবায়নের জন্য প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দোহার সিডিপির ম্যানেজার শাহারিয়ার হোসেন “মাষ্টার অফ ওয়ার্ড বেটার লাইফ ফরওয়ার্ড” প্রকল্পের আওতায় ওয়ার্ড মাস্টার কম্পিটিশন নামক এই কর্মসূর্চীকে সফল ভাবে বাস্তবায়নের জন্য দোহার উপজেলার  স্কুলের প্রধান শিক্ষকদের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com