1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দোহারে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক আমার সময়

দোহারে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ(ঢাকা)
    প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

ঢাকার দোহার উপজেলায় ইয়াবাসহ আনোয়ার হোসেন(৪২) ও মো. জুয়েল মন্ডল(২৬) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন উপজেলার বৌবাজার এলাকার দোলায়ার হোসেনের ছেলে এবং মো. জুয়েল মন্ডল রাইপাড়া এলাকার রাজ্জাক মন্ডলের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার সকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উপজেলার জয়পাড়া ও রাইপাড়া এলাকায় দুইটি অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন ও মো. জুয়েল মন্ডলকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com