1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ - দৈনিক আমার সময়

দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

নাজমুল ইসলাম মন্ডল
    প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার দুপুরে কাওলা সিভিল এভিয়েশন মাঠ সংলগ্ন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আলহাজ্ব মোঃ মানিক হোসেন।
অনুষ্ঠানে ৪৯ নং ওয়ার্ডের দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে প্রায় ৪ হাজার পিছ কম্বল বিতরণ করা হয়।
বিমানবন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময়  উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তার হোসেন,ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ তছলিম আহসান মাছুম।
বিমানবন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আমির হামজা, বিমানবন্দর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, শাহজাহান সরকার, বিমানবন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রনি সহ ছাত্রদল, যুবদল ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় অনুষ্ঠানে বক্তারা  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য দেন এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সকলকে দেশনেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com