1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দেওয়ানগঞ্জে নদ নদীতে পানি বাড়ছে, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল - দৈনিক আমার সময়

দেওয়ানগঞ্জে নদ নদীতে পানি বাড়ছে, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

এস এম দেলোয়ার হোসেন দেওয়ানগঞ্জ(জামালপুর)
    প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ -নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বহু নিচু এলাকা প্লাবিত  হচ্ছে। ২০ জুন মঙ্গলবার সকালের দিকে চিকাজানী ইউনিয়নের সুরক্ষার বানের সুইচগেট কাজ সম্পন্ন না হওয়ার কারনে নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।   বড়খাল হয়ে চিকাজানী ইউনিয়ন, চুকাইবাড়ী ইউনিয়ন সহ দেওয়ানগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা পানি ছড়িয়ে পড়ছে। এছাড়াও গত তিনদিন যাবত বড়খাল এলাকার বিভিন্ন পয়েন্টে যমুনার  পানি বৃদ্ধির কারণে
 ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ঐ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সহ  অন্যান্য স্থাপনা  হুমকির মুখে পড়েছে।
জানতে চাইলে দেওয়ানগঞ্জ পানি উন্নয়ন  বোর্ডের পানি পরিমাপক আব্দুল মান্নান জানান, যমুনা নদীর বাহাদুরাবাদ  পয়েন্টে  আজ বিকাল পর্যন্ত বিপদ সীমার  ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিনি আরো বলেন পানি আরো কয়েকদিন বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com