1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দৃঢ় মনোবল নিয়ে দায়িত্ব পালন করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আইজিপি'র আহ্বান - দৈনিক আমার সময়

দৃঢ় মনোবল নিয়ে দায়িত্ব পালন করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আইজিপি’র আহ্বান

আমার সময় অনলাইন
    প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ধৈর্য সহকারে দৃঢ় মনোবল নিয়ে দায়িত্ব পালন করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এসময় পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির যৌক্তিক সমাধানের আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে এক ভিডিও বার্তায় আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশের সব সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করছি, সবার সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। আল্লাহ আমাদের সহায় হোন।’
পুলিশপ্রধান বলেন, ‘পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে যেন আক্রমণের ঘটনা না ঘটে সেজন্য সবাইকে আহ্বান জানানোর জন্য রাজনৈতিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতাদের বিনীত অনুরোধ করছি। পুলিশের স্থাপনাগুলোতে নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছেন।’
আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা আছেন তাদের সবধরনের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com