1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা বৈঠকে বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ - দৈনিক আমার সময়

দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা বৈঠকে বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
    প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতে আটকের পর গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাত ১০ টায় সীমান্তের ২৮৬ নং পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কিশোর আল আমিন হোসেনকে (১৬) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

            ফেরত আসা কিশোর আল আমিন হোসেন হবিগঞ্জ জেলার সদর উপজেলার কালীগাছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

            প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি হিলি সিপি বিওপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার অসীম মারাক।

             বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৫ জুন সিলেটের জাফলং সীমান্ত দিয়ে বাংলাদেশি কিশোর আল আমিন হোসেনকে (১৬) অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর গত মঙ্গলবার (১৭ জুন) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হয়ে ভারতের হিলি সীমান্ত দিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে আল আমিন হোসেন নামের ওই কিশোর। এ সময় সীমান্ত পিলার ২৮৫/৫ এস হতে আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে দক্ষিণপাড়া নামক স্থানে আল আমিন হোসেনকে আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। এ নিয়ে রাত ৯ টা ৫৫ মিনিটের দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা আটক বাংলাদেশি কিশোর আল আমিন হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেন। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com