1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তীব্র স্রোতের কবলে পড়ে মেঘনায় ডুবলো বালুবোঝাই বাল্কহেড - দৈনিক আমার সময়

তীব্র স্রোতের কবলে পড়ে মেঘনায় ডুবলো বালুবোঝাই বাল্কহেড

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

তীব্র স্রোতের কবলে পড়ে ভোলার মেঘনা নদীতে কয়েকজন শ্রমিকসহ একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডে থাকা শ্রমিকদের জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার শিবপুরে ইউনিয়নের ভোলার খালসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শ্রমিকসহ বালুবোঝাই বাল্কহেডটি ভোলার খাল এলাকায় এসেছিল। এ সময় তীব্র স্রোতের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাল্কহেডে থাকা শ্রমিকরা জীবিত উদ্ধার হন। বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর ইলিশা নৌ থানার ওসি শাহীন উদ্দিন বলেন, তীব্র স্রোতের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। এ ঘটনায় কারও নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com