1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তারাকান্দায় সড়ক দূর্ঘটনা দুই এসএসসি পরীক্ষার্থী নিহত - দৈনিক আমার সময়

তারাকান্দায় সড়ক দূর্ঘটনা দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩

ময়মনসিংহের তারাকান্দায়  সড়ক দূর্ঘটনায় দুই জন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলেন, তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের নগুযা গ্রামের আবু সাইদের পুত্র শুভ মিয়া (১৭) এবং সাধুপাড়া গ্রামের সাইফুল ইসলামের পুত্র  সুজিত মিয়া(১৭)। আহত হয়েছে কামারিয়া গ্রামের সুবুজ আলীর পুত্র নাজমুল হক নামের এক পরীক্ষার্থী।

রোববার (২৮ মে) দুপুরে ময়মনসিংহ – নেত্রকোনা মহাসড়কের  তারাকান্দা উপজেলার বেলতলী নামক স্থানে নেত্রকোনাগ্রামী বাসের চাপায় মোটরসাইকেল চালকও আরোহী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষনা করে।  এবং বিকালে চিকিৎসা রত অবস্থা  সুজিত মিয়া  মারা যায। পরে আহত নাজমুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শ্যামগঞ্জ কেন্দ্রে পরীক্ষা শেষে  মোটর সাইকেলযোগে  নিজ বাড়ি আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখের আহম্মদ বাবুল বিষয়টি নিশ্চিত করেন। শ্যামগন্জ হাইওয়ে পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com