1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তরুণ নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশা — বালাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মশিউর রহমান - দৈনিক আমার সময়

তরুণ নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশা — বালাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মশিউর রহমান

আলামীন রংপুর
    প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬
নীলফামারীর ডিমলা উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মশিউর রহমান। তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়দের মতে, সততা, যোগ্যতা ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক হিসেবে ইতোমধ্যেই তিনি এলাকায় আস্থা অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন তিনি।বর্তমানে তিনি রংপুরের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান Star Cadet Coaching–এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে শিক্ষার্থীদের সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
এছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাংগঠনিক কার্যক্রমের সাথেও সম্পৃক্ত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
স্থানীয় ভোটারদের একাংশ মনে করছেন, একজন শিক্ষিত, ভদ্র ও দায়িত্বশীল তরুণ নেতৃত্ব হিসেবে মোঃ মশিউর রহমান বালাপাড়া ইউনিয়নের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। বিশেষ করে তরুণ সমাজের মাঝে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
নির্বাচনী প্রচারণায় তিনি বলেন,

“মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়েই আমি এগিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়াই আমার মূল লক্ষ্য।”তিনি আরও জানান, নির্বাচিত হলে জনগণের সেবা নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রার্থিতা নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। সাধারণ ভোটাররা মনে করছেন, নতুন প্রজন্মের নেতৃত্ব ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com