ঢাকা-১ আসন দোহার-নবাবগন্জ এ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
২৯ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় নবাবগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন সালামান এফ রহমান। মনোনয়ন পত্রটি গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার মতিউর রহমান।এর পর দুপুরে ঢাকার দোহারে তার মনোনয়ন পত্রটি গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার মো. মোবাশ্বের আলম।
মনোনয়ন ফর্ম জমা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি আশা করি দোহার ও নবাবগঞ্জ উপজেলার জনগন আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং এই ঢাকা-১ আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন। আমি নির্বাচনের আগে যেসব কাজের কথা দিয়েছিলাম সে গুলো করেছি এবং কিছু কাজ চলমান রয়েছে। আমি বলেছিলাম দোহার ও নবাবগঞ্জ উপজেলার গ্যাসের ব্যবস্থা করে দিব সেটাও আমি আগামীতে করে দিব ইনশাআল্লাহ।
নির্বাচন সম্পর্কে তিনি বলেন, এই নির্বাচনটা অংশ গ্রহণমূলক ভাবে হচ্ছে। তার কারণ হল জাতীয় পাটি প্রায় ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। তৃনমুল বিএনপিও প্রায় ৩০০ আসনে প্রার্থী দিবে। আওয়ামী লীগও ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। তাই আমি বলবো এই নির্বাচন অংশ গ্রহণ মূলক নির্বাচন হবে। এমনকি কয়েক জায়গায়ও আওয়ামী লীগেরও স্বতন্ত্র প্রার্থী আছে।
এদিকে মনোনয়ন পত্র জমা দেয়ার আগে দুই উপজেলার আশে পাশে হাজারো নেতাকর্মীরা সালমান এফ রহমানকে বিভিন্ন স্লোগানের মাধ্যমে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান ও দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিনসহ দোহার উপজেলার সকল নেতৃবৃন্দ।
Leave a Reply