1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন ভবন-২ এর শুভ উদ্বোধন - দৈনিক আমার সময়

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন ভবন-২ এর শুভ উদ্বোধন

নাজমুল ইসলাম মন্ডল
    প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
রাজধানীর উত্তরায় অবস্থিত ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন ভবন-২ (ইউনিট-২) এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) দুপুরে ইউনিট-২ ভবন প্রাঙ্গণে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা হাসপাতালের সেবাকেই প্রাণ হিসেবে উল্লেখ করে বলেন, “একটি হাসপাতালের প্রাণ হচ্ছে সেবা। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটি বাস্তবে রূপ দিতে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। প্রতিষ্ঠাকাল থেকেই আমরা স্পেশাল সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেই নতুন ভবন-২ চালু করা হলো।”
বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি আশাবাদী, এই হাসপাতালের মাধ্যমে জনগণ পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পাবে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করবে বলেও আমার দৃঢ় বিশ্বাস।”
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাব্বির আহমেদ খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জীবন থেকেই আমরা শেখার অনুপ্রেরণা পাই। আমাদের অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা নতুন এই ভবনের মাধ্যমে আরও উন্নত সেবা নিশ্চিত করার অঙ্গীকার করছি।”
স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাইস চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পরিচালক ও সিইও অধ্যাপক ডা. এস এম রোকনুজ্জামান, পরিচালক অধ্যাপক ডা. দেবাশীষ বিশ্বাস, অধ্যাপক ডা. এ এফ খবির উদ্দিন আহমদ, প্রখ্যাত চিকিৎসক ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. মো. মবিনুর রহমান, ডা. মো. আবুল হোসেন, ডা. আহসান মোহাম্মদ হাফিজ ও ডা. এম আহমেদ এইচ (রবিন), পরিচালক খালেদ বিন কবির, পরিচালক আলিয়া জেসমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সুরাইয়া সুলতানা, অধ্যাপক ডা. জেসমিন আকতার, ডা. অনিমা সরকার, ডা. মো. তাকবিরুল ইসলাম, ডা. রুবিনা সুলতানা, ডা. ইফতেখার আহমদ (স্বপন), জেনারেল ম্যানেজার আহাদ আলীসহ অগণিত বিশেষজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ দেশের চিকিৎসা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সকল উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com