1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু - দৈনিক আমার সময়

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাবিবুর রহমান তালুকদার (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। কয়েদি হাবিবুরকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী শাহিদুল জানান, আজ সকালের দিকে কয়েদি হাবিবুর রহমান কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মৃত আব্দুল জলিল। তবে কি মামলায় সে কারাগারে ছিল, বিষয়টি বলতে পারছি না। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর কারাকর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com