1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেস্টে নতুন রেকর্ডের মালিক হলেন পান্ত - দৈনিক আমার সময়

টেস্টে নতুন রেকর্ডের মালিক হলেন পান্ত

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ইংল্যান্ড সফরে দুর্দান্ত ফর্মে আছেন ঋষভ পান্ত। চলমান লর্ডস টেস্টের প্রথম ইনিংসেও ফিফটি করেছেন। পঞ্চাশোর্ধ এই ইনিংস খেলার পথে বেশ কিছু কীর্তি গড়েছেন এই উইকেটকিপার ব্যাটার। লর্ডস টেস্টের তৃতীয় দিন গত শনিবার লাঞ্চের আগে বেন স্টোকসের সরাসরি থ্রোয়ে রান আউট হন পান্ত। ৮ চার ও ২ ছক্কায় গড়া তার ১১২ বলে ৭৪ রানের ইনিংস। এই দুটি ছক্কায় ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় দুই নম্বরে জায়গা করে নেন পান্ত। এই রেকর্ডে রোহিত শার্মার পাশে বসেছেন তিনি। ১১৬ ইনিংসে ৮৮ ছক্কা মেরে ক্যারিয়ার শেষ করেন রোহিত। সাবেক অধিনায়ককে পান্ত ছুঁয়ে ফেললেন ৮০ ইনিংস খেলেই। এই তালিকায় সবার উপরে আছেন বীরেন্দর শেবাগ। ১৮০ ইনিংসে ৯১ ছক্কা মারেন সাবেক এই ওপেনার। তবে এই রেকর্ডটা ভেঙে দেওয়া পান্তের জন্য শুধু সময়ের ব্যাপার। কারণ এখনো অনেক ম্যাচ খেলার সুযোগ আছে তার সামনে। তবে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটা অবশ্য গড়েছেন পান্ত। এখানে তিনি ছাড়িয়ে গেছেন সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন ভিভ রিচার্ডসকে। ইংল্যান্ডের বিপক্ষে ১৫ টেস্টেই পান্তের ৩৬ ছক্কা হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com