1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জ্বালানি সংকট, জলাবদ্ধতা ও বজ্রপাত নিরসনে জনপ্রশাসন সচিবকে আমার সময় প্রতিনিধির প্রস্তাব  - দৈনিক আমার সময়

জ্বালানি সংকট, জলাবদ্ধতা ও বজ্রপাত নিরসনে জনপ্রশাসন সচিবকে আমার সময় প্রতিনিধির প্রস্তাব 

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
নোয়াখালি বেগমগঞ্জের কৃতি সন্তান ও  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে নোয়াখালী জেলায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং  সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিতকরণ বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে এক মতবিনিনয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায়  উন্মুক্ত আলোচনায় নোয়াখালি জেলা পর্যায়ের সাংবাদিকগণের সাথে দৈনিক আমার সময়ের নোয়াখালী প্রতিনিধি  আবুল কালাম আজাদ (স্বাধীন)  দেশের জনভোগান্তি নিরসনে জনপ্রশাসন সচিবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তিনটি প্রস্তাব বাস্তবায়নের অনুরোধ করেন বলে জানা গেছে !  জেলা প্রশাসন সূত্রে আমাদের প্রতিনিধি  স্বাধীন সচিবকে প্রস্তাব করেন , (১).যদিও জেলায় কর্ম সম্পাদনের চিত্র উপস্থাপনায় জলাবদ্ধতা নিরসনে খাল দখলমুক্ত করছে বলা হয়েছে । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে,  ২০২৪ এর বন্যার পরবর্তী জলাবদ্ধতা কারণ খুঁজতে তিনি  ৯ উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শনে দেখেন খালের উপর পাকা ভবনের  উপরের অংশ  প্রশাসন ভেঙ্গেছে। কিন্তু মাটির নিচের ভিত এখনও কোন স্থানে উচ্ছেদ বা অপসারণ না করায় পানির স্বাভাবিক প্রবাহ এখনো  বন্ধ। এসকল ভিতগুলো উচ্ছেদের ব্যবস্থা অতীব জরুরি। অন্যদিকে, অনেক স্থানে উচ্ছেদ ঠেকাতে খাল খেকোরা মামলা করছে ওই মামলা প্রশাসনের পক্ষে রায় আসলেও ফের দখলদারগণের রিটকৃত মামলাগুলো সমাপ্ত করণে জেলা প্রশাসক কর্তৃক পদক্ষেপের প্রস্তাব করেন।  জেলার অনেক স্থানে সড়ক নির্মাণ করে খালের সংযোগ বিচ্ছিন্ন, বাড়ির যাওয়ার কালর্ভাট  এবং সরকারী বিভিন্ন দপ্তরের কালর্ভাট বা ব্রিজগুলো খালের নির্দিষ্ট সীমানা থেকে পাইলিং সিস্টেমে ব্রিজ না করে খালকে ছোট করে নির্মাণ করায় জলাবদ্ধতা নিরসন হয়নি৷ এমন স্থানগুলো চিহৃিত করে খালকে নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দিয়ে জলাবদ্ধতা দূর করে কৃষি বান্ধব পরিবেশ তৈরি প্রস্তাব করেন। (২). বর্তমান বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করার, তা ভালো পদক্ষেপ কিন্তু কোন গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় বা  বেশী গুরুত্বপূর্ণ তার সুনির্দিষ্ট ডাটা তৈরি করা। পরিসংখ্যানে দেখা গেছে, ২০১০ সাল থেকে গত এক দশকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে বজ্রপাতে সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।  যাহার চার তৃতীয়াংশ আমাদের প্রাণের কৃষক। তিনি বিশ্লেষকগণের উদ্ রীতি দিয়ে বলেন, কার্বনের স্তর এবং  কাণ্ডে  প্রচুর জলীয় উপাদান বা আর্দ্রতা থাকায় বজ্রপাত প্রতিরোধে তালগাছের সক্ষমা রয়েছে বলে  বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের আনাচে কানাচে  তালগাছ রোপনের প্রস্তাব করেন আমাদের প্রতিনিধি সাথে কথা বলে জানা যায়,  তালগাছ বড় হতে দীর্ঘ সময় পার করলেও এর সুফল অনেক। তিনি বিশেষজ্ঞদের পরামর্শে সরকার তালগাছ রোপণের পাশাপাশি আধুনিক লাইটেনিং রড “বজ্রপাত নিরোধক দণ্ড” স্থাপনের প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার প্রস্তাব করেন। এবং (৩). সবশেষে আমাদের প্রতিনিধি তেল ও গ্যাস সংকট নিরসনে তেল ও গ্যাস অনুসন্ধানকারী  রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান বাপেক্স (BAPEX)  বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড সক্রিয় করণে প্রথমে তেল ও গ্যাস  অনুসন্ধানের উন্নত বিশ্বের আধুনিক যন্ত্রপাতি ক্রয়, ঘুষ বিহীন বা কারো প্রভাবে প্রভাহিত না হয়ে দক্ষ জনবল নিয়োগ এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাজেট বৃদ্ধি জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রেসার সৃষ্টি প্রস্তাব করেন। সভায় সড়ক ও জনপথ (সওজ) এর জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী  যুগল কৃষ্ণ মন্ডল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো: নূর নবী, বিএডিসির নির্বাহী প্রকৌশলী হুসাইন মুহাম্মদ খালিদুজ্জামান
সহ সকল দপ্তরের কর্মকর্তা ও তাঁদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com