1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিষদকে সংবর্ধনা - দৈনিক আমার সময়

জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিষদকে সংবর্ধনা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা।
শনিবার সন্ধ্যা ৭টায় শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। নবনির্বাচিত পরিষদের মাধ্যমে লক্ষ্মীপুর প্রেস ক্লাব আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষ্মীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া লক্ষ্মীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের একপর্যায়ে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে অতিথিদের সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com