1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জাতিসংঘের অফিস বাতিলের দাবিতে ঢাকা জেলা প্রশাসককে স্মারকলিপি - দৈনিক আমার সময়

জাতিসংঘের অফিস বাতিলের দাবিতে ঢাকা জেলা প্রশাসককে স্মারকলিপি

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

দেশে জাতিসংঘের মানবাধিকার অফিস ও সংস্থাটির সঙ্গে চুক্তি বাতিল করতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলার নেতারা ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় তারা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন। এ সময় ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ইসলাম বাংলাদেশ ঢাকা জেলার সভাপতি মাওলানা আফজাল হোসাইন রাহমানী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতি মাহবুবুল আলম কাসেমী, মাওলানা নজরুল ইসলাম তাহের প্রমুখ। স্মারকলিপিতে তারা লেখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করে আসছে। বিগত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাতারে একাকার হয়ে অগ্রণী ভ‚মিকা পালনকারী এই দল অন্তর্বর্তী সরকারকেও সার্বিক সহযোগিতা করে আসছে। তবে স¤প্রতি বর্তমান সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু সংক্রান্ত তিন বছর মেয়াদি একটি চুক্তি সই করেছে; যা দেশ ও বিদেশে ব্যাপকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। এ চুক্তির ফলে এক দিকে যেমন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এ অঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ আক্রান্ত হবে, অপরদিকে জুলাই গণ-অভ্যুত্থানের অবেদন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। এ অবস্থায় দেশের জনগণ ও ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে আমরা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ পক্ষ থেকে দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে ঢাকায় জাতিসংঘের মানবাধিকর কমিশনের অফিস খোলার চুক্তি বাতিলের জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com