1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জাজিরায় পদ্মা ও মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী - দৈনিক আমার সময়

জাজিরায় পদ্মা ও মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

মো. ফারুক হোসেন  জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয়ের বিষয়টি মুখ্য নয়, মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও বসতি রক্ষা করা বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৪ টার দিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু ডান তীর রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে একথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান আগামী বর্ষা মৌসুমে শরীয়তপুরে একটি ঘরও যেন নদীগর্ভে বিলীন না হয়। এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামীকাল থেকেই কাজ শুরু হতে পারে বলেও জানান তিনি।
এদিকে অবহেলিত শরীয়তপুর জেলাকে আধুনিক জেলায় রূপান্তরের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি মন্ত্রণালয়কে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় পদ্মা ও মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
এসময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com