স্বাস্থ্য সেবাকে উন্নত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের পশ্চিম সেনেরচর এলাকর হাজী কালাম খান কমিউনিটি ক্লিনিক উদ্ভোদন করেন।
মঙ্গলবার ১৪ নভেম্বর বেলা ১ টার সময় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশের ৭৯ টি কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন করেন। তার মধ্যে একটি জাজিরার সেনেরচরের হাজী কালাম খান কমিউনিটি ক্লিনিক।
ফলক উন্মোচন অনুষ্ঠানে সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল জমাদ্দারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান।
এছাড়াও কমিউনিটি ক্লিনিক এসোসিয়েশনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সরকারি বিকে নগর বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক মো. দাদন মিয়া, জেলা স্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, জাজির উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. শাহানশাহ, জাজিরা পৌরসভা যুবলীগ সভাপতি মো. আনিচ বেপারী, পল্লী চিকিৎসক মো. ইদ্রিস বেপারী, সিএইচসিপি মাহফুজা আক্তার, স্বাস্থ্য সহকারী মো. মনির হোসেন, কমিউনিটি ক্লিনিকের জমি দাতা হাজী কালাম খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ অন্যান্যরা ।
মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ মাহমুদুল হাসান কমিউনিটি ক্লিনিক এর ফলক উন্মোচন করেন।
Leave a Reply