1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ছাত্র-জনতার নতুন বাংলাদেশ গড়তে যত সময় লাগে সরকার ততদিন থাকুক: মান্না - দৈনিক আমার সময়

ছাত্র-জনতার নতুন বাংলাদেশ গড়তে যত সময় লাগে সরকার ততদিন থাকুক: মান্না

আমার সময় অনলাইন
    প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

জেলার শিবগঞ্জে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ছাত্র-জনতার  নতুন বাংলাদেশ গড়তে সব সেক্টরে সংস্কার করতে যতদিন সময় লাগা দরকার এই সরকার ততদিন থাকুক, এটা আমরা চাই। আমরা কোন সময়সীমা বেধে দিতে চায় না। সেটা দেড় থেকে দুই বছর হতে পারে। তবে সংস্কার করতে তিন বছরের বেশি সময় লাগার কথা না।
সোমবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জে শহীদ মুগ্ধ চত্বরে নাগরিক ঐক্যের বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বগুড়ার শিবগঞ্জে নাগরিক ঐক্যের  আহবায়ক শজিদুল ইসলামের সভাপতিত্বে বিজয় সমাবেশে বক্তব্য দেন- নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সদস্য সচিব আব্দুল বাছেদ বাদশা, শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, কার্যকারী সদস্য সাইদুর রহমান সাগর, সৈকত আমিন বিদ্যুৎ, সাদ্দাম হোসেন, রফিকুল ইসলাম।
মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তবর্তী সরকারে যারা আছেন, তাদের প্রতি আমরা আস্থা রাখতে চাই। আমরা ক্ষমতার কাঙাল হয়ে যাইনি। আমরা আগে সংস্কারগুলো দেখতে চাই। পরে নির্বাচন। আমরা প্রাণ ভরে নিশ্বাস নিতে চাই। অনুভব করতে চাই, টাকার জোরে কেউ আবার ভোট প্রতিহত করতে পারবে না।
তিনি বলেন, হাসিনা সরকার দেশের সম্পদ লুটপাট করেছে। পরিবারতন্ত্র রাজনীতির অবসানের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছে। এ দেশে কোনভাবেই আমরা পরিবারতন্ত্র রাজনীতি হতে দিব না।স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর যারা এখনই অধৈর্য হয়ে ক্ষমতা চাচ্ছেন অনেকে। বিভিন্ন চাঁদাবাজিসহ দখলে ব্যস্ত হয়ে পড়েছেন, তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান। যতক্ষণ না পর্যন্ত মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা না হয়েছে, ততদিন পর্যন্ত আমরা নির্বাচন চাই না।
এসময় উপস্থিত ছিলেন- যুব নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি অমিত হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নাগরিক ঐক্য নেতা আবুল কালাম, আব্দুল আলিম, জাহিদুল ইসলাম, শাহিনুর মাস্টার, আব্দুর রাজ্জাক, সুজা, জহুরুল ইসলামসহ উপজেলার সর্বস্তরের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com