1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চিকিৎসা শেষে সন্ধ্যায় বাসায় ফিরবেন খালেদা জিয়া - দৈনিক আমার সময়

চিকিৎসা শেষে সন্ধ্যায় বাসায় ফিরবেন খালেদা জিয়া

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১১ দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরছেন আজ সন্ধ্যায়।

মঙ্গলবার (২ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এভারকেয়ার হাসপাতাল থেকে আজ ২ জুলাই বিকেল ৫টার পর বেগম খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন।

তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে বাসায় নেয়া হচ্ছে। যেহেতু তিনি নানা রোগে আক্রান্ত, তাই হাসপাতালে সংক্রমণের ঝুঁকি থাকায় এ সিদ্ধান্ত। যদিও বেগম জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়, তবুও বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

এর আগে রোববার  (২৩ জুন) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, ম্যাডামের হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। হৃদ্‌রোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে ব্লক ছিল, একটা স্টেনটিংও করা ছিল। সব কিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নেয়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পেসমেকার স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়। পেসমেকার হলো হৃৎস্পন্দন নিয়মিত রাখার কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্র, যা বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে হৃদপেশিতে পাঠায় এবং হৃদপিণ্ডের গতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

চিকিৎসকরা জানান, হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম প্রাচীরে ওপর দিকে অবস্থিত বিশেষায়িত কার্ডিয়াক পেশিগুচ্ছে গঠিত ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে নিয়ন্ত্রিত একটি ছোট অংশ যা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিয়ে হৃৎস্পন্দন সৃষ্টি করে এবং স্পন্দনের ছন্দময়তা বজায় রাখে এই পেসমেকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com