1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং  (৫ম) ব্যাচের শুভ উদ্বোধন  - দৈনিক আমার সময়

চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং  (৫ম) ব্যাচের শুভ উদ্বোধন 

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ
    প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 0; shaking: 0.027098766; highlight: true; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.1000,0.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 28;
চাঁপাইনবাবগঞ্জ সহ  সারাদেশে একযোগে  সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প-এর ৫ম  ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, সহযোগিতায় রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আজ সকাল ১০ ঘটিকায়   রাজধানী ঢাকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে।
অনুষ্ঠানে  ভার্চুয়ালি ভাবে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল ও সভাপতিত্ব করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের  সচিব মোঃ মাহবুব-উল-আলম ।   অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. সাইফুজ্জামান, মহাপরিচালক (গ্রেড-১),যুব উন্নয়ন অধিদপ্তর।
প্রধান অতিথির বক্তব্য ড. আসিফ নজরুল বলেন, প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১৭ হাজার ২০০ জন  প্রশিক্ষনাথী প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে। তিনি আরও বলেন, আমার অধিদপ্তরের সকলের সাথে বসে আরো বড় পরিসরে  এ কার্যক্রম প্রয়োজনীয়তার কথা তুলে বলেন, ১৭হাজার নয়,১৭ লাখ তরুণ -তরুণীকে  প্রশিক্ষণের আওতায় আনা উচিত, যাতে দেশে  বেকারত্বের হার কমে গিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ  জেলার প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন উপলক্ষে ছিল উৎসবমুখর পরিবেশ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ  যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কর্মকার, সহকারী পরিচালক সাদিকুজ্জামান,  এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্রাঞ্চের কো-অর্ডিনেটর এস -এম আব্দুল্লাহ, সহকারী কো-অর্ডিনেটর নাফিস ইসলাম, প্রশিক্ষক জাকির হোসেন, প্রশিক্ষক জেমস, প্রশিক্ষক ফাহিম ও  প্রশিক্ষক মোসাদ্দিকুর সহ ৫ম ব্যাচের ৭৫জন প্রশিক্ষণাথী।
প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের তরুণ সমাজকে ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ফ্রিল্যান্সিং ও অনলাইন কর্মসংস্থানে যুক্ত করা হচ্ছে। অতিথিরা বলেন, এ উদ্যোগ তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করে তুলবে এবং “তথ্য ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ” গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com