চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ, মাদ্রাসা ও মাজারের পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২২ মার্চ (রবিবার) মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে এলাকাবাসী ও মুসল্লিদের অংশগ্রহণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিদের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ লোকমান ফারুকীকে সভাপতি এবং রফিক উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে আগামী তিন বছরের জন্য নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা মসজিদ, মাদ্রাসা ও মাজারের উন্নয়ন, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সভায় বক্তারা বলেন, একটি সুশৃঙ্খল ও কার্যকর কমিটি গঠনের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply