চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির উদ্যোগে মুক্ত গণমাধ্যম ও আগামীর চ্যালেঞ্জ, শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শনিবার বেলা তিনটায় প্রেস ক্লাবের এস রহমান হলরুমে এই আয়োজন হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)–এর ব্যুরো চীফ ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ। সঞ্চালনা করেন বৈশাখী টিভির ব্যুরো চীফ গোলাম মওলা মুরাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসস–এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ভাইস চ্যান্সেলর প্রফেসর এস এম নসরুল কদির। মুখ্য আলোচক হিসেবে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল হক। ধারণাপত্র উপস্থাপন করেন একই বিভাগের সহকারী অধ্যাপক আলী আর রাজী।
আলোচনায় আরও অংশ নেন জাহিদুল করিম কচি, আবাসিক সম্পাদক দৈনিক আমার দেশ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব; এডভোকেট আব্দুস সাত্তার, সভাপতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি; সায়মা আলম, সহযোগী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম, বিভাগীয় সভাপতি, এ্যাব চট্টগ্রাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র মুক্ত সংবাদমাধ্যম চায়, কারণ গণতন্ত্রের টিকে থাকার প্রধান শর্তই হচ্ছে মুক্ত গণমাধ্যম। তিনি আরও উল্লেখ করেন, বিশ্বজুড়ে ডিজিটাল লিটারেসি ও মিডিয়া লিটারেসির প্রসার বাড়ছে, স্বাধীন মিডিয়া কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, প্ল্যাটফর্ম রেগুলেশনে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কনটেন্টে ডিসক্লোজার বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি ডিপফেক শনাক্তকরণ প্রযুক্তি ও ডিজিটাল জবাবদিহিতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মোস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, মিয়া মোহাম্মদ আরিফ, রফিকুল ইসলাম সেলিম এবং সোহাগ কুমার বিশ্বাস।
সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।৬৩৩৩
Leave a Reply