1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গৌরীপুরে আলোচনার শীর্ষে সোমনাথ সাহা - দৈনিক আমার সময়

গৌরীপুরে আলোচনার শীর্ষে সোমনাথ সাহা

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের নির্বাচনকে ঘিরে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। নৌকার প্রার্থী হিসেবে গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নাম আলোচনার শীর্ষে। এ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে দলের জন্য অবদান রাখা এ নেতাকে মূল্যায়ন করার দাবি স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের।তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা প্রতিনিয়ত তুলে ধরছেন উপজেলা ও ইউনিয়নবাসীদের কাছে। আওয়ামীলীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগকে বিজয়ী করার আহবান জানাচ্ছেন তিনি।বর্তমান গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তিনি ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সম্পাদক হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে উপজেলা ছাত্রলীগে সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে সদস্য হিসাবে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহণ করেন। তার দাদা ভবেশ চন্দ্র সাহা ১৯৬৯সনে থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। সোমনাথ সাহার বাবা বিশিষ্ট ব্যবসায়ী সমীরণ চন্দ্র সাহা। তিনিও ব্যবসায়ী সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সোমনাথ সাহা করোনাকালীন দুর্যোগে দরিদ্র মানুষজন ও মটরযান কর্মচারীদের মাঝে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এছাড়াও উপজেলার বিভিন্ন প্রান্তে খাদ্য সংকটে পড়া মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে গড়ে তোলেন একটি স্বেচ্ছাসেবক টিম। জাতীয় শোক দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, বঙ্গবন্ধু’র জন্মদিনে শত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণের মত ব্যতিক্রমী কর্মসূচী পালন করা হয়।দলীয় নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার জন্য ইউনিয়ন ও পৌরসভার সভাপতি-সম্পাদকসহ সকল নেতাকর্মীদের পছন্দের প্রার্থী এখন সোমনাথ সাহা। গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন নিয়ে এমপি পদ প্রার্থী সোমনাথ সাহা বলেন, আওয়ামীলীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগকে বিজয়ী করার লক্ষ্যে দলের নেতাকর্মীদের নিয়ে একসাথে পথচলার জন্য কাজ করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ সংগঠনের কার্যক্রম জোরদার এবং সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে প্রত্যেক ওয়ার্ড-ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছি। জাতীয় নির্বাচনে আমি আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী। এরপরও নেত্রী যাকে যোগ্য মনে করবেন, আমরা তার নেতৃত্বেই দলকে সুসংগঠিত করবো। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় শেষে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করে মাননীয় প্রধানমন্ত্রীসহ জেলা, উপজেলা আওয়ামীলীগসহ সাধারণ মানুষের কাছে আশীর্বাদ চেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com