1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গোপালগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ - দৈনিক আমার সময়

গোপালগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ২ আগস্ট, ২০২৫

গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী বি এম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস শহরের পাথালিয়া নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, ‘বাস এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com