1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গুলশানে রাজউকের উচ্ছেদ অভিযানে ৪টি ভবনের আংশিক অপসারণ সহ ২ দোকান অপসারণ - দৈনিক আমার সময়

গুলশানে রাজউকের উচ্ছেদ অভিযানে ৪টি ভবনের আংশিক অপসারণ সহ ২ দোকান অপসারণ

শাহ্ আলম
    প্রকাশিত : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন-৪/২ এর আওতাধীন এলাকায় গুলশান আবাসিক এলাকায় অদ্য ১৬/১১/২০২৫ খ্রি. তারিখে – বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লিটন সরকার, অথরাইজড অফিসার- জোন-৪/২ , সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণ এবং গুলশান সোসাইটির কর্মকর্তাদের উপস্থিতিতে জোন-৪/২, আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক/বাণিজ্যিক ব্যবহার করায় মোট ৪টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গুলশান তাজউদ্দীন পার্কে, পার্কের শর্ত ভঙ্গ করে অবৈধভাবে ইয়ুথ ক্লাবে বাণিজ্যিক ব্যবহার করায় ক্লাবের অফিসভবন সিলগালা করা হয়।
গুলশান পিংকসিটি শপিং মলের বেজমেন্টে অবৈধভাবে নির্মিত স্থাপনা আগামী ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়ে ৩০০/- টাকার স্ট্যাম্পে অঙ্গীকার নামা নেওয়া হয়।
গুলশান ৯৮ নং রোডে নির্মাণাধীন একটি রেস্টুরেন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ মিটার ডেসকোর কাছে হস্তান্তর করা হয়।
গুলশান ৯৭ নং রোডে আবাসিক ভবনে একসাথে আটটি সিলিন্ডার দিয়ে বিপদজনক ভাবে বাণিজ্য রেস্টুরেন্ট পরিচালনা করায় রেস্টুরেন্টেটি বন্ধ করা হয়ে, এবং সিলিন্ডার অপসারণ করা হয়।
গুলশান ৯৮ নং রোডে অবৈধ রেস্টুরেন্টে Green and Papers এর কার্যক্রম বন্ধ করে সীলগালা করা হয়।
বাড্ডা পুর্নবাসান এলাকায় রাস্তা দখল করে অবৈধভাবে নির্মিত ২টি দোকান অপসারণ করা হয়।
উক্ত উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগীতায় ছিল গুলশান থানার পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com