গাজীপুরে রোভার পল্লী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর উদ্দোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৮ জুলাই) বিকেলে গাজীপুর মহানগর সদর থানার রোভার পল্লী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ২১ নং ওয়াড কাউন্সিল দেলোয়ার হোসেন বাদল,মহানগর ২২ নং ওয়াড কাউন্সিল ছবদের হাসানের সভাপতিত্বে খেলাটি উদ্ভোদন করেন রোভার পল্লী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সালাউদ্দিন আলমগীর মুরাদ,প্রধান আলোক হিসেবে উপস্থিত ছিলেন অত্র অ্যাসোসিয়েশন এর উপদেষ্টা আজিম উদ্দিন সিকদার।
খেলায় অংশগ্রহণ করেন উদয়ন যুব সংঘ বনাম রাজেন্দ্রপুর একাদশ।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করে খেলাটি। ৯০ মিনিটের খেলায় উদয়ন যুব সংঘকে ২ গোলে পরাজিত করে রাজেন্দ্রপুর একাদশ
খেলাটি পরিচালনা করেন রোভার পল্লী কলেজের ক্রীড়া শিক্ষক রুহুল আমিন, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের ক্রীড়া শিক্ষক তরিকুল ইসলাম, বাউপাড়া প্রথমিক বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আলী আহমেদ।
খেলা শেষ অতিথিদের উপস্থিতিতে বিজয়ী দলের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
Leave a Reply