1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে —বিএনপি নেতা কবির আহমেদ ভূইয়া - দৈনিক আমার সময়

গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে —বিএনপি নেতা কবির আহমেদ ভূইয়া

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_16908288
বিএনপি নেতা কবির আহমেদ ভূইয়া বলেছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথকে সুসংহত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভার প্রাক্কালে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে মুক্তমঞ্চে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com