1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
খুলনার পৃথক স্থানে দুজনকে কুপিয়ে হত্যা - দৈনিক আমার সময়

খুলনার পৃথক স্থানে দুজনকে কুপিয়ে হত্যা

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ২ আগস্ট, ২০২৫

খুলনার পৃথক স্থানে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এরমধ্যে, দিঘলিয়া উপজেলার নন্দনপ্রতাপ গ্রামে আল আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে। কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল হোসেন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আল আমিনের স্ত্রীর আগের স্বামী আসাদুল ঝিনাইদহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে বিয়ে করার ক্ষোভের কারণে তাকে হত্যা করা হয়। তিনি জানান, তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে।
অন্যদিকে, খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর নামে এক যুবক খুন হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত যুবক রঙের ঠিকাদার ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগে তাকে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাতটি লাগে। এরপর ওই ঠিকাদার মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, রাত সোয়া ৯টার দিকে ৩ জন যুবক টগরের বাড়িতে আসে। তাদের দরজা খুলে দিলে গল্প করার একপর্যায়ে ওই ৩ যুবকের একজন মনোয়ার হোসেন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। হত্যাকারীরা নিহতের পূর্বপরিচিত। তাদের সকলকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই আসামিরা গ্রেপ্তার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com