সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ এশা শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের উত্তর পাড়া শুক্কুর আলীর বাড়িতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষও মরহুমার রুহের মাগফিরাত কামনায় এই দোয়ায় শরীক হন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল কবির মন্ডল আজাদ, আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম মোল্লা, শরীফ মোহাম্মদ সিদ্দিকী, আহবায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন, এমদাদ হোসেন মন্ডল, নাসির মৃধা, ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য কুতুবউদ্দিন, পৌর শ্রমিক দলের সভাপতি মিজান মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাসেল সরকার, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম সরকার,জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি মাসুদ রানা, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ শুক্কর আলী প্রমূখ।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে এবং তার স্মরণে দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।
Leave a Reply