1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা মির্জা ফখরুলের - দৈনিক আমার সময়

খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা মির্জা ফখরুলের

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগের পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান তিনি।

এর আগে বিকেলে, বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুটি মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। তার মোট ১৭ বছরের সাজা হয়। দু-বছরের বেশি সময় তিনি জেলে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com