1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ক্লাব বিশ্বকাপ শেষ ষোলোর টিকেট পেলো ডর্টমুন্ড - দৈনিক আমার সময়

ক্লাব বিশ্বকাপ শেষ ষোলোর টিকেট পেলো ডর্টমুন্ড

Reporter Name
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

প্রথমার্ধের একমাত্র গোলে দক্ষিণ কোরিয়ার উলসান হুন্দাইয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় তুলে নিলো বরুশিয়া ডর্টমুন্ড। এই জয়ে ক্লাব বিশ^কাপের শেষ ষোলোও নিশ্চিত করেছে জার্মান ক্লাবটি। গত বুধবার অনুষ্ঠিত ম্যাচে দলের হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার ড্যানিয়েল ভেনসন। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ডর্টমুন্ড। জোবে বেলিংহ্যাম, ফেলিক্স নিমেচা ও করিম আদেয়েমিরা প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার ব্যতিব্যস্ত করে তোলেন। এরই ধারাবাহিকতায় ৩৬তম মিনিটে কাছ থেকে দারুণ এক শটে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন ভেনসন। তবে ডর্টমুন্ডের ব্যবধান বাড়াতে না পারার মূল কারণ ছিলেন উলসানের গোলরক্ষক হিয়ন-উ জো। তিনি সারহু গিরাসির শক্তিশালী হেড এবং প্যাস্কাল গ্রসের বাঁ পায়ের জোড়ালো শটও দারুণ দক্ষতায় রক্ষা করেন। তিন ম্যাচে দুই জয় আর এক ড্রয়ে গ্রæপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। এফ-গ্রæপে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে উঠেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেজ। অন্যদিকে তিন ম্যাচের তিনটিই হেরে সবার শেষে থেকে বিদায় নিলো উলসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com