1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কোরআনের নির্দেশনায় জীবন গড়তে হবে: সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিলে ৪ এমপি - দৈনিক আমার সময়

কোরআনের নির্দেশনায় জীবন গড়তে হবে: সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিলে ৪ এমপি

সিরাজুল ইসলাম ‌ সাতক্ষীরা প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা:ইজ্জত উল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুহা:আব্দুল খালেক, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য মুহা:রবিউল বাশার, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জমিয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ গজনফর, আহলে হাদীস আন্দোলনের জেলা সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

ইফতার মাহফিলে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, রমজান তাকওয়া অর্জনের মাস‌। অন্যায় অপরাধ থেকে ফিরে আসার মাস। সকল পাপাচার থেকে ফিরে আসার জন্য রমজান।

বক্তারা বলেন, পবিত্র কোরআনের নির্দেশনায় জীবন গড়তে হবে। রাষ্ট্র থেকে শুরু করে সকল পর্যায়ে কোরআনের সনদ বাস্তবায়ন করতে।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) মদিনা হিজরতের পর ১০ বছর মদিনা সনদে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আমাদেরও সেই সনদ বাস্তবায়ন করতে হবে।
বক্তারা বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণ আন্দোলনে দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছেন। তাই, এদেরকে ভুললে চলবে না। আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এদিকে, বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি -জামায়াত একসাথে রাজপথে থেকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে। অত্যাচার নিপীড়ন সহ্য করতে হয়েছে। বিশেষ করে সাতক্ষীরায় অনেক বেশি অত্যাচারের শিকার হয়েছে বিএনপি -জামায়াত। তিনি বলেন, আজ হয়তো বিরোধী দল হিসেবে জামায়াত ইসলাম সংসদে রয়েছে। তার মানে এই নয় যে, দুই দলের মধ্যে বিরোধ হবে। তিনি বলেন, দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা সরকারি দল বিএনপি অবশ্যই জামায়াতের পাশে থাকবো, সহযোগিতা করবো। ভালোবেসে মিলেমিশে সুন্দর দেশ গড়ায় কাজ করবো। সবশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com