1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কুষ্টিয়ায় জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠানে মাহবুবউল আলম হানিফ এমপি - দৈনিক আমার সময়

কুষ্টিয়ায় জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠানে মাহবুবউল আলম হানিফ এমপি

কুষ্টিয়া জেলা প্রতিনিধি, আরাফাত হোসেন
    প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
কুষ্টিয়ায় জনশুমারি ও গৃহগণনা, জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য সুধীজন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি মিথ্যার রাজনীতি ও স্ট্যান্ডবাজি করে টিকে থাকতে চায়। ভারতকে কী বেশি দেওয়া হয়েছে-সেটা বিএনপি ক্যাটাগরি ঠিক করে স্পষ্টভাবে যদি বলত, তাহলে তা বোঝা সহজ হতো। কিন্তু বিএনপিকে এসব অযৌক্তিক কথাবার্তা না বলার আহ্বান জানান তিনি।

হানিফ এমপি বলেন, সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বিএনপি ভারত বিরোধী সেন্টিমেন্ট তোলার একটা চেষ্টা করছে। এই ধরনের অযৌক্তিক কথা বলে লাভ নেই। ভারত আমাদের বন্ধু-প্রতিম রাষ্ট্র, আমরা আমাদের প্রতিবেশীসহ সকল দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিতে চাই।

হানিফ আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যার স্বীকার হতে হয়েছিল, এটা সাধারণ মৃত্যু ছিল না। জিয়াউর রহমান মারা যাওয়ার সময়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় ছিল। দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যার বিচার করতে পারেননি তারা। এখন বিএনপির নেতারা বলছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থেকেও কেন তার স্বামীর হত্যার বিচার করতে পারেননি এটা আমার প্রশ্ন। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন, সুস্থ হয়ে আবারও তাকে রাজনীতির মাঠে ফিরে আসার আহবান জানান হানিফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com