1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কাশিয়ানীতে শিক্ষকের নির্যাতনে হাসপাতালে স্কুলছাত্রী - দৈনিক আমার সময়

কাশিয়ানীতে শিক্ষকের নির্যাতনে হাসপাতালে স্কুলছাত্রী

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
শ্রেণি কক্ষে সহপাঠীর সঙ্গে কথা বলার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। আহত স্কুলছাত্রী মাহিয়া খানমকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার অভিভাবকরা। রোববার দুপুরে উপজেলার ভাটিয়াপাড়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। আহত ছাত্রীর বাবা রাইসুল ইসলাম সুমন জানান, স্কুলের বিজ্ঞান শিক্ষক মামুনুর রহমান ক্লাসে মাহিয়াকে পড়া জিজ্ঞাসা করেন। কিন্তু মাহিয়া পড়া না বলে সহপাঠীর সঙ্গে পড়ার বিষয় নিয়ে কথা বলে। এতে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে মাহিয়ার চুল ধরে ঘাড়ে ও ওয়ালের সঙ্গে মাথায় আঘাত করে। মাথায় গুরুতর আঘাত পেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে মাহিয়ার সহপাঠীদের মাধ্যমে ওই বিদ্যালয়ের অপর দুই শিক্ষক তাকে ভ্যানে করে বাড়িতে পাঠিয়ে দেন। পরে মাহিয়ার অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্ত শিক্ষক মামুনুর রহমান মামুনের মুঠোফোনে একাধিকবার কল করে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com