1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কলাতলি মেরিন ড্রাইভ সড়কে ইয়াবাসহ তিন নারী ডিএনসির হাতে আটক - দৈনিক আমার সময়

কলাতলি মেরিন ড্রাইভ সড়কে ইয়াবাসহ তিন নারী ডিএনসির হাতে আটক

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে সেলোয়ারের ভেতরে লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবাসহ তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) শনিবার
২৫ এপ্রিল দুপুর ২টার দিকে সদর উপজেলার দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় ‘দরিয়ানগর কুলিং কর্নার’ নামের একটি দোকানের বিপরীতে প্যারাসেইলিং গেটসংলগ্ন সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিন নারীকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে জুলেখা বেগম (৩৫), হালিমা আক্তার (২৮) ও সেতারা (২৬) এর পরিহিত সেলোয়ারের ভেতর বিশেষ কায়দায় লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। প্রত্যেকের কাছ থেকে ২ হাজার পিস করে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার তিনজনই টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বলেন, “এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও বলেন,“মাদকবিরোধী এমন অভিযান সব সময় অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com