চট্টগ্রামে কর্ণফুলীতে চলতি বছর করোনাভাইরাসে নতুন করে একজন আক্রান্ত হয়েছে। তবে করোনায় আক্রান্ত রোগীর বিস্তারিত বিষয়ে তথ্য পাওয়া যায়নি।
সোমবার (১৬ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে করোনার সংক্রমণ পুনরায় বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সবাইকে মাস্ক ব্যবহারের পাশাপাশি সচেতন থাকারও পরামর্শ দেন।
কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জেবুন্নেসা বলেন, একজন করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়েছি। আমরা ইতিমধ্যে করোনা রোগী টেস্ট করাতে সিভিল সার্জন বরাবর আবেদন করছি। প্রাথমিক চিকিৎসা নিতে প্রস্তুতি নিচ্ছি।
Leave a Reply