কক্সবাজার শহরে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের ৭০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক শহরে ২ নম্বর ওযার্ড়ের আওতাধীন ফিশারী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি ফিশিং বোট তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের ৭০ লক্ষ মিটার বিদেশি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল কক্সবাজার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় বলে তিনি জানান।
Leave a Reply