1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে বিভিন্ন অপরাধে দু'টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা - দৈনিক আমার সময়

কক্সবাজারে বিভিন্ন অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনসহ বিভিন্ন অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর ) সদর উপজেলায় বিভিন্ন বাজার এ অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
তিনি জানান, জানারঘোনা এলাকায় ফুড গ্যালারি মিষ্টির কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, খাদ্য কর্মীদের ব্যক্তিগত স্বাস্থবিধি প্রতিপালন না করা ও মোড়কজাত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, পরিমাণ, এমআরপি ইত্যাদি ব্যবহার না করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁদের সতর্ক করা হয়েছে, যেন পরবর্তীতে এ অপরাধ না করে। এছাড়া সুগন্ধা এলাকায় সালমান বার্মিজ শপকে আচারের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি ইত্যাদি না থাকায় ৫ হাজার টাকা জরিমানাসহ দু’টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একইদিন বিভিন্ন  ফলের দোকান, মুদি দোকান, ফার্মেসিসহ
অন্যান্য প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা, সঠিক ওজনে পণ্য ক্রয়- বিক্রয় হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি চলমান থাকবে বলে জানান ভোক্তার এই কর্মকর্তা।
এর আগের দিন বুধবার রামু উপজেলার হাট বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছিল জেলা ভোক্তা অধিকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com