1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে টুয়াকের নতুন কমিটি সভাপতি আনোয়ার, সম্পাদক আকতার - দৈনিক আমার সময়

কক্সবাজারে টুয়াকের নতুন কমিটি সভাপতি আনোয়ার, সম্পাদক আকতার

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠন
কক্সবাজারের ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর একাদশ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ) লাবণী পয়েন্টের অভিজাত একটি হোটেলের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
২১টি পদের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আনোয়ার কামাল, সাধারণ সম্পাদক পদে আকতার নূর, সিনিয়র সহ-সভাপতি পদে এ কে এম মুনিবুর রহমান টিটু, সহ-সভাপতি পদে কামাল হোসেন খোকন এবং সাংগঠনিক সম্পাদক পদে নুরুল আলম রনি নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এছাড়া বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানান, প্রধান নির্বাচন কমিশনার আবুল মনসুর ও সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com