ঠিক হবে দেখা
আমি বৃষ্টিকে চুপি চুপি বলেছিবো
বোকা মেয়ে এক রোখা
তোমার জন্য ফিরবো, ঠিক হবে দেখা।
কিন্তু অভিমান ভাঙে না
চোখের জল থামেনা।
আমি নীড়ে ফেরা পাখিদের বলেছি
বোকা মেয়ে বড্ড একা
তোমার জন্য ফিরবো, ঠিক হবে দেখা।
এভাবে দিন গুনো না
জানি মন মানে না।
আমি ভেসে যাওয়া মেঘকে বলেছি
বোকা মেয়ে দেব না ধোঁকা
তোমার জন্য ফিরবো, ঠিক হবে দেখা।
কথা দিলাম তাও শুনো না
অবুঝ তুমি জানো না।
আমি সন্ধ্যা মালতীকে বলেছি
বোকা মেয়ে আদর মাখা
তোমার জন্য ফিরবো, ঠিক হবে দেখা।
ভালোবাসা ভালো না
এভাবে আর বলোনা।
*****
কন্যা সর্বনাশী
বাসতে ভালো নেই মানা
যখন তখন মনে দিব হানা
বলবো তোমায় ভালোবাসি
শোন তুমি কন্যা সর্বনাশী ।
তুমিও কি বাসো ভালো
এমন হলে আমায় বলো
আমি যেমন বাসি
শোন তুমি কন্যা সর্বনাশী ।
আঁধার রাতে জোনাক আলো
তোমার জন্য ঘুম হারালো
পড়লো গলায় ফাঁসি
শোন তুমি কন্যা সর্বনাশী ।
তোমার চোখ কাজল কালো
বুক উথাল পাথাল হলো
তোমার অকূল পাথার হাসি
শোন তুমি কন্যা সর্বনাশী ।
নির্ঘুম এ রাত ফুরালো
কেন এমন বলো?
ভালোবাসা বড্ড বেশি
শোন তুমি কন্যা সর্বনাশী ।
*****
Leave a Reply