আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেছেন- আওয়ামী লীগ দেশকে বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস একসূত্রে গাঁথা। তিনি বলেন আওয়ামী লীগের ইতিহাস, বাঙ্গালী জাতির গৌরবোজ্জল অর্জন ও সংগ্রামের ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট প্রতিষ্টাসহ বাঙ্গালী জাতির যা কিছু শ্রেষ্ট অর্জন তার মূলে রয়েছে জনগনের এই প্রতিষ্টানের নেতৃত্ব। আওয়ামী লীগ মানুষের কল্যাণের কথা চিন্তা করে। জাতির পিতার আদর্শ ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ সারা বিশ্বে যে মর্যাদার আসন অর্জন করেছে, সে অর্জন ধরে রেখেই আরও উন্নত-সমৃদ্ধ হবে, সেটাই আমাদের প্রতিজ্ঞা।
শুক্রবার (২৩ জুন) আওয়ামী লীগের গৌরবের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সভাপতির বক্তব্যে সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন- জন্ম লগ্ন থেকেই এখন পর্যন্ত আওয়ামী লীগের শক্তির উৎস জনগন, শক্তির উৎস সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা। তিনি বলেন আওয়ামী লীগের শুভ জন্মদিন ঐতিহাসিক ২৩ জুন অন্কুরিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট প্রতিষ্টার স্বপ্ন সূত্র। সাধারন সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন আওয়ামী লীগ জনগনের দল। বাইরের কোন শক্তি বিএনপি কে ক্ষমতায় আনতে পারবেনা। বাংলার জনগনের উপর বিএনপির কোন আস্থা নেই, তাই তারা বিদেশীদের নিকট ধরনা দিচ্ছে তাদের কে ক্ষমতায় বসানোর জন্য। তিনি বলেন এ দেশ আমাদের। এ দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবেনা।
জেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপিকা এথিন রাখাইন, রেজাউল করিম, সাইমুম সরওয়ার কমল এমপি, মাহবুবুল হক মুকুল, এড. রনজিত দাশ, নুরুল আবছার, এড. মমতাজ আহমদ, নাজনীন সরওয়ার কাবেরী, কাজী মোস্তাক আহমেদ শামীম, এড. তাপস রক্ষিত, ইউনুচ বাঙ্গালী, হেলাল উদ্দিন কবির, এম.এ মমজুর, পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, আনিসুল হক চৌধুরী, নুরুল আজিম কনক, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহদুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. ছৈয়দ রেজাউর রহমান, জসিম উদ্দিন (সাবেক চেয়ারম্যান), আছিফুল মওলা, পরিমল দাশ, সালাউদ্দিন সেতু, , শ্রমিকলীগ নেতা শফিউল্লাহ আনসারী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রোমেনা আকতার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ প্রমুখ।।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এড. বদিউল আলম সিকদার, মোহাম্মদ হোছন, ইঞ্জিনিয়ার বদিউল আলম, এড. ফরিদুল আলম, রাশেদুল ইসলাম, এড. আয়াছুর রহমান, এটিএম জিয়া উদ্দিন জিয়া, আমিনুর রশিদ দুলাল, জিএম আবুল কাশেম, বদরুল হাসান মিল্কি, ড. নুরুল আবছার, আয়েশা সিরাজ, শফিকুল ইসলাম কালু, মোহাম্মদ মহিদুল্লাহ, অধ্যাপিকা রোমেনা আকতার, মো: আশরাফ উদ্দিন আহমদ, সেলিম নেওয়াজ, আহছান সুমন, শফিক আহমদ কালু, এড. রবিউল এহছান, প্রমুখ। শুক্রবার সকালে দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সকাল ৯ খতমে কোরআন, মিলাদ ও দোয়ামাহফিলে প্রতিষ্টালগ্ন থেকে অদ্যাকবধি নিহত আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আত্বার মাগফেরাত ও দেশী বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়ন কর্মযজ্ঞ অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply