এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) নগরীর টাউন হল অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মু. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এআরএমসি এর গভর্নিং বডির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক,গভর্নিং বডির সদস্য ড. মোঃ আলী আশরাফ, গভর্নিং বডির সদস্য শাহ্ মোঃ মোস্তফা নূর,গভর্নিং বডির সদস্য মিসেস কামরুন্নাহার।
এসময় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, এই বিদায় একটি আনুষ্ঠানিকতা মাত্র। তোমাদের জীবনের সাফল্যের জন্য স্বপ্ন দেখতে হবে। যে স্বপ্নটা দেখবে সেই স্বপ্নটা যেন হয় সুন্দর, পরিচ্ছন্ন, সততার সহিত, সৎ মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে। জীবনের প্রতিটি ধাপে সাহস ও সততা ধরে রাখো। পরীক্ষার সময় মোবাইল কম দেখার উদাত্ত আহবাণ জানিয়েছেন তিনি। পরিশেষে সকল শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ও উচ্চ শিক্ষার সাফল্য কামনা করেছেন।
আলোচনা শেষে বিশেষ মোনাজাত ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
Leave a Reply