1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
এম এ সালাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক নির্বাচিত  - দৈনিক আমার সময়

এম এ সালাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক নির্বাচিত 

‎সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
দেশের ক্রীড়াঙ্গন এর ঐতিহ্যের ধারক, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর পরিচালক নির্বাচিত হয়েছেন বাগেরহাটের রাজপথ কাঁপানো জিয়ার সৈনিক, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম।ইতোমধ্যে এই সংবাদ বাগেরহাটে পৌঁছালে বাগেরহাট বাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
‎৯ মার্চ সোমবার ঢাকা ক্লাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভায় মোট ১৭টি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সভাপতি হিসেবে মোঃ বরকত উল্লাহ বুলু( এমপি) এবং ১৬ জন পরিচালক সহ মোট ১৭ জনকে বিজয়ী ঘোষণা করেন।
‎নির্বাচিত কমিটি ২০২৬ মেয়াদে ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।
‎ বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ক্রীড়া অনুরাগী,বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বিগত শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথের একজন ত্যাগী নেতা।
‎ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখায় তিনি বেশ কয়েকবার কারান্তরীণ ছিলেন। সর্বশেষ ২৪ এর জুলাই আন্দোলনে ঢাকা থেকে গ্রেফতার হন তিনি এবং ৬ ই আগষ্ট  কারান্তরীণ ছিলেন ।দলের দুর্দিনে নেতাকর্মীদের আগলে রাখা এম এ সালাম বর্তমানে বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। মিষ্টভাষী ও হাস্যোজ্জ্বল একজন নিহঙ্কারী ব্যক্তিত্ব এম এ সালাম মোহামেডান স্পোটিং ক্লাবের পরিচালক নির্বাচিত হওয়ায় বাগেরহাটের বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
‎ ক্রীড়াপ্রেমী এম এ সালাম এর একমাত্র সন্তান সায়ান সালাম স্পেনের বার্সেলোনা ক্লাবে যোগদান করে প্রশিক্ষণরত আছে।
‎মোহামেডান স্পোটিং ক্লাবের অন্যান্য পরিচালকগণ হচ্ছেন লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এ এ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী (বাগেরহাট)।
‎বাগেরহাট জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং বর্তমান সমন্বয়ক হিসেবে তিনি যেমন দীর্ঘকাল জনগণের অধিকার রক্ষায় কাজ করেছেন, তেমনি ক্রীড়াঙ্গনেও তার দূরদর্শী নেতৃত্ব নতুন আশার আলো দেখাচ্ছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com