আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রংপুর মহানগর আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রংপুর মহানগরীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মহানগর কমিটির সদস্যসচিব সহকারী অধ্যাপক গোলজার হোসেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির রংপুর বিভাগীয় কমিটির সদস্য মাহবুবার রহমান।
সভায় আলোচনা শেষে ২৫ সদস্যবিশিষ্ট রংপুর মহানগর আহ্বায়ক কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনা সুসংগঠিত করার লক্ষ্যে একটি অর্থ বিভাগ গঠন করা হয়।
সভায় মহানগর কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দলীয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply