1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উত্তরায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া - দৈনিক আমার সময়

উত্তরায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

উত্তরা প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

 

রাজধানীর উত্তরায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে ।

২৯ জুলাই শনিবার বেলা সাড়ে ১১টার পর দুই দলের নেতাকর্মীদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের কঠোর অবস্থান দেখা যায়।

শনিবার সকালে অবস্থান কর্মসূচি পালন করতে বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় বিএনএস টাওয়ারের সামনে অবস্থান করেন। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা আবদুল্লাপুর পলওয়েলের সামনে থেকে মূল সড়কের দিকে আসলে, পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

প্রায় ১০/১৫ মিনিটের মধ্যে উত্তরার ঢাকা-ময়মনসিংহ সড়কের নিয়ন্ত্রণ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা সড়কের দখল নিয়ে নেন। সহস্রাধিক নেতাকর্মী সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

পরে পুলিশের কঠোর অবস্থানের মাধ্যমে সড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com